১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

মো. আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার : মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কালাই ডিগ্রি কলেজের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলার বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহ এবং কালাই ডিগ্রি কলেজের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ। কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর স্নিগ্ধা আক্তার।

আরও পড়ুনঃ   ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজ, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান তালুকদার হিরোসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরও পড়ুনঃ   স্কুলশিক্ষককে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

আলোচনায় বক্তারা মাদকের ভয়াবহতা এবং মাদকাসক্তির ফলে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা ক্ষতিকর দিক তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়ানো, মাদকের অপব্যবহার রোধ এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১০

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১১

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১২

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৩

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৪

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৫

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৬

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৭

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

১৮

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৯

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST