
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
সাক্ষাৎকালে রাজশাহী মারকাজ মাদ্রাসার শিক্ষা সচিব (তালিমাত) মুফতি সাইফুল ইসলাম, প্রিন্সিপ্যাল (মুহতামিম) মুফতি নজরুল ইসলাম, শিক্ষক মাওলানা জিহাদুর রহমান, শিক্ষক মাওলানা হামিদুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি হাফেজ শাফিউল্লাহসহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST