৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কালকিনিতে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, সেনা মোতায়েন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড় ১টার দিকে কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়।

স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সঙ্গে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

আরও পড়ুনঃ   আহম্মদ চ্যারিটির উদ্যোগে মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান

এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

আরও পড়ুনঃ   পাঠ্যবইয়ে আবার ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST