২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের একটি জাহাজে হামলায় অন্তত দুই নাবিক নিহত হয়েছেন। বুধবার সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি এই তথ্য জানিয়ে বলেছে, জাহাজে হামলায় নিহত দু’জনই ফিলিপিনো।

তবে এই হামলার বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেনি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ওই প্রতিষ্ঠান। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও বলেছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার পথে একটি তেল ট্যাংকারে তিনটি অজানা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

আরও পড়ুনঃ   কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

অনুমতি ছাড়া সংবেদনশীল ও সংকীর্ণ এই জলপথ পার হওয়ার চেষ্টা করা ট্যাংকারগুলোকে আগেই হুমকি দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে বাহরি বলেছে, জাহাজের কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   অবশেষে কেন্দ্রীয় শহীদ মিনার পেল রাজশাহী

এর এক মাস আগে, হরমুজ প্রণালির কাছে বাহরির আরও একটি জাহাজ হামলার শিকার হয়েছিল। সেই সময় ওয়াদিয়ান নামের সুপারট্যাংকার ওমান উপকূলের খুব কাছ দিয়ে চলাচল করছিল।

এর আগে, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর লোহিত সাগরে বাহরির আমজান ও মাসা নামের আরও দুটি জাহাজ হামলার শিকার হয়।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১০

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১১

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১২

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৩

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৪

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৫

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৬

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

১৭

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

২০

Design & Developed by: BD IT HOST