
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা মহিলা বিভাগের উদ্যোগে নগরীর লোটাস কমিউনিটি সেন্টারে এক দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতারমা শাহীনা খাতুন, সেক্রেটারি, রাজশাহী মহানগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতারমা শাহানারা খাতুন রহিমা, শিক্ষক, ইংরেজি বিভাগ, কোর্ট একাডেমি এবং সেক্রেটারি, শিক্ষা, পেশাজীবী ও সিভিল সোসাইটি বিভাগ, রাজশাহী মহানগরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহতারমা রাশিদা খাতুন, সেক্রেটারি, রাজপাড়া থানা, রাজশাহী মহানগরী।
সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মুহতারমা মানসুরা খাতুন, সেক্রেটারি, পেশাজীবী বিভাগ, রাজপাড়া থানা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নবী করিম (সা.) এবং সাহাবায়ে কেরাম ও মহিলা সাহাবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে দ্বীনের দায়ী হিসেবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি সকলকে ইসলামের পতাকাতলে সমবেত হয়ে সংগঠিত জীবনযাপনের আহ্বান জানান।
সমাবেশকে প্রাণবন্ত করে তুলতে হামদ ও নাতে রাসুল পরিবেশন করেন মুহতারমা রওশন জাহান ও মুহতারমা তাহেরা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহতারমা আমিনা ফারুকী হাসি, সহকারী সেক্রেটারি, রাজপাড়া থানা।
সমাপনী বক্তব্যে সভাপতি মুহতারমা রাশিদা খাতুন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে দাওয়াতী সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST