২৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি প্রো-ভিসি পদে যোগপাদপত্রটি আনুষ্ঠানিক ভাবে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে দাখিল করেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি প্রো-ভিসি পদে যোগপাদপত্রটি আনুষ্ঠানিক ভাবে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে দাখিল করেন।

এদিকে প্রো-ভিসি পদে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েট পরিবারের পক্ষ থেকে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। পরে নবনিযুক্ত প্রো-ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ   বাগমারায় মানবিক ও দক্ষ ইউএনও মাহবুবুল ইসলাম: দুই বছরে উন্নয়নের দৃষ্টান্ত

ভাইস চ্যান্সেলরের দপ্তরে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন, প্রকল্প পরিচালক ইঞ্জি. অমিত রায় চৌধুরী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে রুয়েটের প্রো-ভিসি পদে নিয়োগের তথ্যটি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST