১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

অনলাইন ডেস্ক : ম্যাচের আগে স্কোরলাইন নিয়ে নানা অনুমান করা হয়। তবে সেই অনুমান হুবহু মিলে গেলে সেটি কাকতালীয় বলেই মনে হয়। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর আগেই ৩-০ ব্যবধানে জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন লিওনেল মেসি। পরে সেই স্কোরলাইনেই জিতেছে আর্জেন্টিনা।

ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মেসি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুনঃ   বাগমারায় শিশু বলাৎকারের মামলায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ

এই ম্যাচেই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পান মেসি। একই সঙ্গে ভেঙেছেন ও ছুঁয়েছেন একাধিক রেকর্ড। তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

৩৯ বছর বয়সের দোরগোড়ায় থাকা মেসি এ ম্যাচে দেশের জার্সিতে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন। আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি আগেই ছিলেন, এই ম্যাচের পর তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ। পাশাপাশি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়েন তিনি, পরে যে রেকর্ডে তার সঙ্গী হন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরও পড়ুনঃ   কাল বাংলাদেশে আসতে পারে আইসিসির পর্যবেক্ষক দল

ম্যাচ শেষে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো মেসির ভবিষ্যদ্বাণীর গল্প শোনান। হাসতে হাসতে তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, মেসি এই ব্যবধানেই জিততে চেয়েছিল। কারণ ম্যাচের আগে সে ৩-০ স্কোরলাইনের কথাই বলেছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST