১২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রুদ্ধশ্বাস লড়াইয়ে চেক রিপাবলিককে হারাল দক্ষিণ কোরিয়া

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : এশিয়ার ফুটবলের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। শুক্রবার (১২ জুন) মাঠে নেমেই সমর্থকদের উপহার দিয়েছে এক রোমাঞ্চকর জয়। চেক রিপাবলিকের বিপক্ষে শুরু থেকেই আক্রমণ ও প্রতিরোধের সমন্বয়ে দারুণ ফুটবল খেলেছে কোরিয়ানরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া, আর পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় চেকদের।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। ৫৯তম মিনিটে চেক রিপাবলিককে এগিয়ে দেন দলটির অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। তার গোলে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইউরোপের দলটি।

আরও পড়ুনঃ   মোহনপুরে আইরিন খাবার হোটেলে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা আলু রাখার দায়ে জরিমানা

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র আট মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফিরিয়ে আনে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৭তম মিনিটে হোয়াং ইন-বম দুর্দান্ত এক গোলে স্কোরলাইন ১-১ করেন। চেক রক্ষণভাগের দুই খেলোয়াড়ের মাঝের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে তিনি বক্সে প্রবেশ করেন। গোলরক্ষক ও ডিফেন্ডারদের সামনে টেনে এনে নিখুঁত এক চিপ শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।

আরও পড়ুনঃ   দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সমতায় ফেরার পর আক্রমণের তীব্রতা আরও বাড়ায় দক্ষিণ কোরিয়া। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৮০তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ও ইয়ন গুই। তার করা সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

বাকি সময়ে চেক রিপাবলিক সমতায় ফেরার চেষ্টা করলেও কোরিয়ার দৃঢ় রক্ষণভাগ তাদের আর কোনো সুযোগ দেয়নি। ফলে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST