১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আলোচনার জন্য সৌদি যুবরাজ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাত

অনলাইন ডেস্ক : যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান উভয় দেশের মধ্যে কৌশলগত চুক্তির একটি ‘সেমি-ফাইনাল’ সংস্করণ নিয়ে আলোচনা করতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে সাক্ষাত করেছেন। রোববার সৌদি আরবের সরকারি গণমাধ্যম এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
সৌদি আরবের সরকারি গণমাধ্যম জানায়,এই প্রথমবারের মতো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিতে রিয়াদকে আনার ওয়াশিংটনের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চুক্তিগুলোকে বিবেচনা করা হয়। গাজায় চলমান যুদ্ধের কারণে এ প্রচেষ্টা অনেক জটিল হয়ে পড়েছে। সৌদি আরবের কার্যত: শাসক প্রিন্স মোহাম্মদ এবং সুলিভান সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে খসড়া কৌশলগত চুক্তির সেমি-ফাইনাল সংস্করণ নিয়ে আলোচনা করেন। এসব চুক্তির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।
ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের একটি গ্রহণযোগ্য পথ খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে কি কাজ করা হচ্ছে তারা সেটি নিয়েও আলোচনা করেন।
বৈঠকে ‘গাজার পরিস্থিতি ও এ যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা এবং সেখানে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ করে দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
হোয়াইট হাউস জানায়,এ যুদ্ধের বিষয়ে আলোচনার জন্য রোববার সন্ধ্যার দিকে সুলিভানের ইসরায়েল সফর করার কথা রয়েছে।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি জানায়, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১,১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে ৩৫,৩৮৬ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১২

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৪

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৬

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

১৮

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

১৯

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST