১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুক্রবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষে নগরীর অলকার মোড়ে আরইউজে আয়োজিত আলোচনা সভা।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ, সঠিক সময়ে বেতনভাতা প্রদান ও অবসরকালীন ভাতা চালুর দাবি জানিয়েছেন।

শুক্রবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় তারা এই দাবি জানান।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত’র সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী, ফরিদ আক্তার পরাগ প্রমুখ। এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সভায় সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার ও দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই। সাংবাদিক নেতা আবদুল আউয়াল নায্য বেতন কাঠামো ঠিক করে যৌক্তিক পরিমাণে বেতনভাতা নির্ধারণ, সকল সাংবাদিককে বেতনভাতার আওতায় আনা এবং ওয়েজবোর্ড কার্যকর করার জোর দাবি জানান।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু তাদেরকে নায্য মজুরি দেওয়া হয় না। তারা তাদের প্রকৃত শ্রমের মূল্য পাননা।

বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েজবোর্ড হলেও সেখানেও রয়েছে শুভংকরের ফাঁকি, কখনই ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেওয়া হয় না। তিনি বলেন, অতিদ্রুত সাংবাদিকদের নায্য বেতনকাঠামো ঠিক করে বেতন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন ভাতা চালু করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১

মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক

২

নগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট পরিচালিত

৩

রাবি ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

৪

নগরীর ডাঁশমারীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৫

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণী

৭

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

৮

এসআরবির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রফেতার

৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

১০

ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

১৩

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

১৪

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

১৫

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

১৬

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

১৭

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

১৮

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৯

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

২০

Design & Developed by: BD IT HOST