২০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।ছবি: পিআইডি

স্টাফ রিপোর্টার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশের স্বার্থকে সর্বদা সমুন্নত রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে সৌদি আরবের জেদ্দাগামী প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের নিজ হাতে শুভেচ্ছাস্বরূপ হজ উপকরণ বিতরণ শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হজযাত্রীদের উদ্দেশ্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   সিআইডির সাবেক প্রধানসহ আরও ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

রোববার (১৯ এপ্রিল) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা সৌদি আরবের পবিত্র ভূমিতে গিয়ে নিজেদের পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ যাতে বন্ধ হয় এবং বিশ্বজুড়ে শান্তি ফিরে আসে, সেই প্রার্থনা করবেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সম্প্রীতি, বৈষম্যহীন এবং উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ার যে পরিকল্পনা নিয়েছি, তা যেন সফল হয়-সেজন্য আপনারা বিশেষ মোনাজাত করবেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৪১৯ জন হজযাত্রীর মাঝে আতর, তসবিহসহ হজ পালনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইটে ৫ হাজার ৬৭৫ হজযাত্রী সৌদি আরব গমন করবেন।

আরও পড়ুনঃ   ‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিমান ব্যবস্থাপক আল মামুন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীরসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST