১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোর থেকে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় (১৬ নভেম্বর) রাত ১১:২০ মিনিটে রাজশাহী জেলার তানোর থানাধীন জামিন সিদাইর স্কুলপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম (২৮), পিতা- মৃত ইমরান মন্ডল, মাতা- ওমেদা বিবি, সাং- জামিন সিদাইর (স্কুলপাড়া), থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ট্যাপেন্টাডল ট্যাবলেট ৮০ পিচ, মোবাইল ২টি, সীম উদ্ধার করে।

আরও পড়ুনঃ   ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -বিভাগীয় কমিশনার

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার তানোর থানাধীন জামিন সিদাইর স্কুলপাড়াস্থ এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামিকে আটক করে এবং ধৃত আসামীর দেহ তল্লাশি করে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

আরও পড়ুনঃ   পাকিস্তান অথবা খারেজি— আফগানিস্তানকে যে কোনো একটি বেছে নিতে হবে

ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল। মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST