১৮ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

শনিবার (১৮ এপ্রিল) সকালে কার্যালয়ের কর্মকর্তারা স্বেচ্ছায় অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে কার্যালয়ের কর্মকর্তারা স্বেচ্ছায় অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

সরকারের পক্ষ থেকে প্রতি সপ্তাহের শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই অফিস কক্ষ, করিডোর, সিঁড়ি ও সিঁড়ির হাতল পরিষ্কার করেন।

আরও পড়ুনঃ   ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ওরেশনিক ছুড়ল রাশিয়া

এ সময় তাদের পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে একযোগে কাজ করতে দেখা যায়, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেনকে। তারা ঝাঁটা হাতে নিয়ে নিজ উদ্যোগে অফিস প্রাঙ্গণ পরিষ্কার করেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

এ বিষয়ে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমরা যদি নিজের কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে। সরকারি নির্দেশনার পাশাপাশি এটি আমাদের নৈতিক দায়িত্বও।

সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ সরকারি দপ্তরগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST