১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নগরীতে গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি, পবা ও শাহমখদুম থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দামকুড়া থানার নতুন মধুপুর বটতলা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আক্তার হোসেন ববি (৫০) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ববিকে গ্রেপ্তার করলেও রাজশাহী জেলার গোদাগাড়ি থানার বিদিরপুর গ্রামের মৃত আবুল কালাম সরকারের ছেলে মো. সুরুজ (৪৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামি ববির হেফাজত থেকে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য যে, পলাতক আসামি সুরুজের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় ২টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৭, মাদকদ্রব্য উদ্ধার

এছাড়া পবা থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে পারিলা ইউনিয়নের ঘোলহাড়িয়া গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো. সুজন আলী (২৯) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮, মাদকদ্রব্য উদ্ধার

অপরদিকে শাহমখদুম থানা পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ডাবতলা থেকে সিটিহাট এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার মহিষবাথান গ্রামের মো: নাজিমুদ্দিনের ছেলে মুশফিকুর রহমান আকাশ (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় আকাশের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST