১০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সেচ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দুই উচ্চপদস্থ উপদেষ্টা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় তাঁরা সরমঙ্গলা খাড়ি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

আরও পড়ুনঃ   ভেকুর নিচে প্রাণ গেল জুবায়েরের, কবর খুঁড়ে লাশের অপেক্ষায় পরিবার

উপদেষ্টাদ্বয় বিএমডিএ-র আওতায় পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে সরমঙ্গলা খালে পানি এনে কৃষি জমিতে ব্যবহারের কার্যক্রম এবং নেট মিটারিং সিস্টেমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এরপর তাঁরা সরমঙ্গলা এলাকায় পরিবেশ রক্ষায় পলাশ ও ছাতিম জাতের গাছের চারা রোপণ করেন। এর আগে তাঁরা ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর পাড় পরিদর্শন করেন এবং কলিপুর এলাকায় সৌর বিদ্যুৎচালিত সেচ কার্যক্রমের কার্যকারিতা যাচাই করেন।

আরও পড়ুনঃ   সাবেক এমপি এনামুল হক কারাগারে

এ সময় বিএমডিএ-র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং বিএমডিএ-র সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএমডিএ কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে স্বল্প খরচে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

১২

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১৩

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১৪

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১৫

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৬

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৭

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৮

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

২০

Design & Developed by: BD IT HOST