১৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা থানার একটি হত্যা মামলার প্রধান আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে র‍্যাব-১০ এর সহায়তায় ফরিদপুর সদর উপজেলার শরীয়ত উল্লাহ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর সদস্যরা। গ্রেপ্তার আসামির নাম শরিফ হোসেন (২০)। বাগমারার জয়পুর গ্রামে তার বাড়ি। বাবার নাম আবদুল হাকিম।

বাগমারার জয়পুর গ্রামের বৃদ্ধ গহের আলীকে (৬৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি শরিফ। গত ৫ মে রাতে জয়পুর গ্রামে ওই খুনের ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ   দুই দফা রিমান্ড শেষে কারাগারে শাকিল-রুপা দম্পতি

র‍্যাব অধিনায়ক জানান, গত ৫ মে জয়পুর এলাকায় রাসেল নামে এক যুবকের মোটরসাইকেল নষ্ট হয়ে যায়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন নিহত গহের আলীর নাতি মোটরসাইকেল মেকানিক মো. রাজু (১৮)। রাসেল তাকে তার মোটরসাইকেলটি মেকানিককে মেরামত করে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু রাজু মোটরসাইকেল মেরামত করতে চাননি।

এতে ক্ষিপ্ত হয়ে শরিফ হোসেন ও তার বাবা আবদুল হাকিম মেকানিক রাজুকে হাতুড়িপেটা করেন। রাজুর চিৎকারে পাশেই দোকানে বসে থাকা তার দাদা গহের আলী তাকে রক্ষায় এগিয়ে যান। এ সময় তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই গহের আলীর মৃত্যু হয়। এ নিয়ে নিহত গহের আলীর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

এই মামলা হওয়ার পর র‍্যাব ছায়াতদন্ত করছিল। গত ১৩ মে বিকেলে র‍্যাব সদস্যরা রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে হাকিমকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর থেকে মামলার প্রধান আসামি শরিফকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST