২৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় ইফতার মাহফিল ও সংবর্ধনা, উন্নয়নের প্রতিশ্রুতি এমপি আব্দুল বারীর

ভবানীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের এবং নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে সংবর্ধনা প্রদান।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার উত্তর একডালা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী বলেন, “এই সংবর্ধনা আমার জন্য সম্মানের, তবে এর চেয়েও বড় দায়িত্বের। বাগমারার মানুষের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত বাগমারা গড়ে তুলব, ইনশাআল্লাহ।” তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ অহিদুল ইসলাম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপি মহোদয়ের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আমরা ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করব।”

ড. মোঃ ওয়ারেছ আলী বলেন, “এ ধরনের আয়োজন জনসম্পৃক্ত রাজনীতিকে আরও শক্তিশালী করে।” মাস্টার মোঃ আঃ সালাম যুবসমাজকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

এছাড়া মাওলানা আবু তালেব ও মাওলানা হারুন অর রশিদ রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল খায়ের মোঃ ফতেহ। তিনি বলেন, “ইফতার মাহফিল ও সংবর্ধনা আয়োজনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধির সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।” সঞ্চালনা করেন মাওলানা মোঃ ইউসুফ আলী।

সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও বাগমারার উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST