২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঈশ্বরদী মহিলা শ্রমিক লীগ নেত্রীসহ গ্রেপ্তার ২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার মহিলা শ্রমিক লীগ নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্পের আবদুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক মোছা. নাসিমা বেগম (৪৫) এবং উমিরপুরের গোলাম রসুলের ছেলে রাজু আহমেদ (২৫)। এর মধ্যে রাজু আহমেদ ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী।

আরও পড়ুনঃ   বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার মহিলা শ্রমিক লীগ নেত্রী নাছিমা বেগম গত বছর ৪ আগস্ট শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এক মামলার এজাহারনামীয় ৫০ নম্বর আসামি। তিনি পলাতক ছিলেন। এলাকায় ঘোরাঘুরির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

অপর দিকে যুবলীগ কর্মী রাজু আহমেদ এজাহারনামীয় আসামি না হলেও মামলার তদন্তে তাঁর নাম এসেছে। আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর বিকেলে দুজনকেই পাবনা আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST