২৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

হেটমায়ারের ৩৪ বলে ৮৫, উইন্ডিজের রেকর্ড সংগ্রহ

অনলাইন ডেস্ক : ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের চতুর্থ ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন শিমরন হেটমায়ার। কিন্তু ক্যাচ ছেড়ে দেন মুসেকেওয়া। সেই ভুলের প্রতিদানই দিল জিম্বাবুয়ে। ভারতের ওয়াংখেড়ে রীতিমতো ঝড় তোলেন হেটমায়ার। মাত্র ৩৪ বলে খেলেন ৮৫ রানের অনবদ্য ইনিংস। তাতেই ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এর মাধ্যমেই হয়েছে একাধিক রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ক্যারিবিয়ানদের সর্বোচ্চ রানের ইনিংস। শুধু তাই নয়, বিশ্বকাপের এবারের আসরেও এটাই সর্বোচ্চ রানের ইনিংস। আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডে এই ইনিংসের অবস্থান দুই নম্বরে। সবার উপরে অবস্থান কেনিয়ার বিপক্ষে করা শ্রীলঙ্কার করা ২৬০ রানের ইনিংসটি।

আরও পড়ুনঃ   সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় উইন্ডিজ। ১২ বলে ৯ রান করে আউট হন ওপেনার ব্রেন্ডন কিং। খুব একটা সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সাই হোপও। তিনি ফেরেন ১৪ রানে।

এরপর শুরু হয় শিমরন হেটমায়ার শো। তাকে সঙ্গ দেন রোভম্যান পাওয়েল। অবশ্য অল্প রানেই সাজঘরে ফিরতে পারতেন হেটমায়ার। ইনিংসের চতুর্থ ওভারেই ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ক্যাচ মিস হলে বেঁচে যান হেটমায়ার। এরপরই শুরু হয় চার-ছক্কার ফুলঝুরি। পাওয়েলকে সঙ্গে নিয়ে মাত্র ৫২ বলে গড়েন ১২২ রানের জুটি।

মাত্র ১৯ বলেই অর্ধশতক পূর্ণ করেন হেটমায়ার। সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু ৮৫ রানে থেমে যায় তার ইনিংস। মাত্র ৩৪ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি সাতটি করে চার ও ছয়ে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন রোভম্যান পাওয়েলও। ৩৫ বলে চারটি করে চার-ছক্কায় ৫৯ রান করেন তিনি।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাফারফোর্ড-শেফার্ডরা। মাত্র ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন শেরফাইন রাদারফোর্ড। ১০ বলে ২১ রান করেন রোমারিও শেফার্ড। এছাড়া জেসন হোল্ডার ৪ বলে ১৩ ও ম্যাথু ফোর্ডে ১ বলে ১ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। একটি করে উইকেট নেন ব্র্যান্ড ইভান্স ও গ্রেয়াম ক্রেমার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST