২৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জনগণের চাওয়া-পাওয়া পূরণে সরকার বদ্ধপরিকর : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রোববার গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বিএনপি উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিনিময়সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : পিআইডি

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব এবং তাদের চাওয়া-পাওয়া পূরণ করাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য।

রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব সরকার গঠন করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকারের সঙ্গে সম্পৃক্ত কেউ যেন জনগণের ক্ষতির কারণ না হন। রাজনীতি কোনো ব্যক্তিগত পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার একটি অঙ্গীকার।’

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনে ২৩ পদে ছাত্রদলের মনোনয়ন উত্তোলন

তিনি আরও বলেন, দায়িত্ববোধ, ধৈর্য, দেশপ্রেম ও জনগণের প্রতি আস্থা নিয়েই রাজনীতি করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমকে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করতে দিতে হবে। সরকারি দলের প্রচারযন্ত্র হিসেবে নয়, বরং দেশের বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। তিনি জানান, মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের চাকরি ও জীবন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়ে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির একটি বড় ভিত্তি কৃষি খাত। গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ হলেও দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সরকার কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে, যাতে কৃষকরা সহজে বীজ, কীটনাশক ও কৃষিযন্ত্রপাতি সংগ্রহ করতে পারেন। এছাড়া কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণাও দেওয়া হয়েছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

১০

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

১১

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

১৩

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

১৪

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

১৫

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

১৬

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৭

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

১৮

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST