২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাশিয়ার হামলায় ২ দিন ধরে বিদ্যুৎবিহীন কিয়েভের ১৩৩০টি অ্যাপার্টমেন্ট

অনলাইন ডেস্ক : রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গত ইউক্রেনের রাজধানী কিয়েভের ১ হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ২ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। রোববার কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চকো এক বিবৃতিতে জানিয়েছেন এ তথ্য।

বিবৃতিতে মেয়র বলেছেন, শনিবার রাজধানী কিয়েভসহ দেশজুড়ে ব্যাপকমাত্রায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় কিয়েভের ১ হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবনসহ পুরো ইউক্রেনে ১২ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কিয়েভসহ ইউক্রেনের প্রায় সব প্রদেশ ও প্রাদেশিক শহরের গড় তাপমাত্রা এখন শূন্যের নীচে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে বাড়িঘরে বিদ্যুৎ না থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ইউক্রেনের লাখ লাখ মানুষ।

আরও পড়ুনঃ   ৫ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ : রাজশাহীতে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

শিগগিরই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে— এমন নিশ্চয়তাও দিতে পারেনি ইউক্রেনের সরকার। কারণ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবারের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সমূহ ক্ষয়ক্ষতি হয়েছে।

এক্সবার্তায় জেলনস্কি আরও জানিয়েছেন, গত ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে রাজধানী কিয়েভসহ পুরো ইউক্রেনে মোট ১ হাজার ৭০০টি সুইসাইডাল ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড এরিয়াল বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।

আরও পড়ুনঃ   এফবিআই প্রধান হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিলেন ট্রাম্প

এমন এক সময়ে রাশিয়া এই হামলা করলো, যখন ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আবুধাবিতে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেন ত্রিপাক্ষিক বৈঠক চলছে।

“রাশিয়ার একমাত্র লক্ষ্য এখন আমাদের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। আমরা তাদের প্রতিটি হামলার জবাব দেবো”, শনিবারের এক্সবার্তায় বলেছেন জেলেনস্কি।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST