১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে জমকোলো আয়োজনে শুরু হয়েছে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী।

আরও পড়ুনঃ   ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

এসময় অন্যদের মধ্যে আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করে। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হয় প্রথম দিনের ম্যাচ। দ্বিতীয় দিন রোববার (১৮ জানুয়ারি) সেমিফাইনালে মুখোমুখী হবে চারটি দল। এরপর বিজয়ী দুই দলের ভেতর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে মিডিয়া কাপ ২০২৬-এর পর্দা নামবে।

আরও পড়ুনঃ   ভোটের লড়াই পেরিয়ে সৌজন্যের রাজনীতি: রাজশাহী-৩ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর শুভেচ্ছা বিনিময়

রাজশাহীর সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বাড়াতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST