৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ শুরুর আগে সুসংবাদ পেল পাকিস্তান

অনলাইন ডেস্ক : আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বস্তির খবর পেল পাকিস্তান। হাঁটুর চোট নিয়ে বিগ ব্যাশ থেকে দেশে ফিরলেও নির্ধারিত সময়ের মধ্যেই সেরে উঠছেন শাহিন শাহ আফ্রিদি। পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং আগামী সপ্তাহ থেকেই বোলিং শুরু করবেন এই বাঁহাতি পেসার।

অস্ট্রেলিয়ায় ব্রিসবেন হিটের হয়ে খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান আফ্রিদি। নতুন বছরের শুরুতেই তাকে দেশে ফেরায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় দ্রুত পুনর্বাসন শুরুর সিদ্ধান্ত নেয় বোর্ড।

পুনর্বাসনের অগ্রগতি নিয়ে আশাবাদী আফ্রিদি নিজেও। লাহোর কালান্দার্সের এক ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘রিহ্যাব চলছে। পিসিবির মেডিক্যাল টিম সবকিছু দেখছে। এখন জিম করছি, ব্যাটিং অনুশীলন করছি। আগামী সপ্তাহ থেকে বোলিং শুরু করব।’’

আরও পড়ুনঃ   আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ফয়েজুল কবির

চোটের গুরুত্ব নিয়েও স্বস্তির কথা জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘‘এটা আগের মতো গুরুতর নয়। হাঁটুর হাড়ে সামান্য ফুলে আছে। এমআরআই রিপোর্টও খুব চিন্তার কিছু দেখায়নি। এক মাস লাগবে না, সম্ভবত এক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে।’’

২০২২ সালে একই হাঁটুতে গুরুতর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন আফ্রিদি। সে বছর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে খেলতে পারেননি। পরে দলে ফিরলেও ফাইনালে আবার চোটে পড়েন এবং শেষ দিকে বোলিং করতে পারেননি।

আরও পড়ুনঃ   বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

চলতি বিবিএলে ব্রিসবেন হিটের হয়ে চার ম্যাচ খেলেন আফ্রিদি। পান মাত্র দুটি উইকেট, ইকোনমি ছিল ১১.১৯। প্রথম ম্যাচেই বিপজ্জনক ফুলটসের কারণে আম্পায়ার তাকে আক্রমণ থেকে সরিয়েছিলেন। তবে জাতীয় দলের হয়ে ফর্ম ভালো ছিল তার। গত বছর টি-টোয়েন্টিতে স্পিনার মোহাম্মদ নাওয়াজ ও আবরার আহমেদের পর তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আফ্রিদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST