৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজশাহীতে কৃষি বিপণন অধিদফতরের ভূমিকা শীর্ষক কর্মশালা

Oplus_0

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষি বিপণন অধিদফতরের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বেলা ১২টায় কৃষি বিপণন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষি বিপণন অধিদফতরের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় রাজশাহী কৃষি বিপণন অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক শাহানা আখতার জাহান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, যথাযথ বিপণন ব্যবস্থা গড়ে তুলে প্রান্তিক পর্যায়ে কৃষকের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে কৃষি বিপণন অধিদফতর। এছাড়াও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জের সাথে সামঞ্জ্যতা বজায় রাখতে কৃষি ব্যবসা উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে কৃষি বিপণন অধিদফতর।

আরও পড়ুনঃ   শান্তকে নিয়ে শঙ্কার কালো মেঘ, অপেক্ষায় বিসিবি

এক্ষেত্রে কৃষি বিপণন অধিদফতরের নিরলস পরিশ্রমের ফলেই ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। ২০৪১ সালের মধ্যে উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষি বিপণন অধিদফতর অন্যতম মুখ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষির কোনও বিকল্প নেই উল্লেখ করে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে সাতটিই কৃষির সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত।

আরও পড়ুনঃ   শহিদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সেই লক্ষ্যে উৎপাদক, বিক্রেতা ও ভোক্তা সহায়ক কৃষি বিপণন ব্যবস্থা এবং কৃষি ব্যবসা উন্নয়নের জন্য কৃষি বিপণন অধিদফতর প্রতিষ্ঠা করা হয়েছে। তাই কৃষি খাতের সার্বিক উন্নয়নে কৃষি বিপণন অধিদফতরের পাশাপাশি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদফতরের বিভাগীয় সহকারী পরিচালক শাহনাজ পারভীনসহ কৃষি বিপণন অধিদফতরের রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST