১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিপিএলের এক ম্যাচেই যত রেকর্ড

অনলাইন ডেস্ক : ঢাকা-সিলেট মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মাত্র ৪৩ বলে ৮১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। দলকে ম্যাচ না জেতাতে পারলেও বেশ উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রীতিমতো রেকর্ডের বন্যা বয়ে গেছেন।

ইমন-সাইমের জুটি
সিলেটের ইনিংসে শুরুর দিকে দলকে চ্যালেঞ্জিং স্কোরের ভিত্তি গড়ে দেয় ইমন-সাইম জুটি। তৃতীয় উইকেটে দুজন মিলে তোলেন ৬৩ রানে। তাতেই হয়েছে রেকর্ড। সিলেট টাইটান্সের হয়ে তৃতীয় উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

সাব্বির রহমানের সর্বোচ্চ ক্যাচ
সালমান মির্জা ও সাইফ হাসানের করা বলে দুটি ক্যাচ নিয়ে যথাক্রমে রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমনকে সাজঘরের পথ ধরান সাব্বির রহমান রুম্মন। তাতেই নিজেকে আলাদা করেছেন এই ক্রিকেটার। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটি এখন তার। ঢাকার হয়ে সর্বোচ্চ আটটি ক্যাচ ধরেছেন তিনি। এর আগে সাতটি ক্যাচ ধরে সবার উপরে ছিলেন তানজিদ হাসান তামিম।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

আজমতউল্লাহ-আফিফ জুটি
পঞ্চম উইকেটে আফিফ হোসেনকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেটে সিলেটেই এটিই সর্বোচ্চ রানের জুটি।

আজমতউল্লাহ-ব্রুকস জুটি
সিলেটের ইনিংসে ষষ্ঠ উইকেটে ইথান ব্রুকস ও আজমতউল্লাহ ওমরজাই মিলে তুলেছেন ৫১ রান। ষষ্ঠ উইকেটে এটাই সিলেটের সর্বোচ্চ রানের জুটি।

শামীম-সাব্বির জুটি
ঢাকা ক্যাপিটালসের জার্সিতে সাব্বির রহমান ও শামীম পাটোয়ারী মিলে গড়েন ৪৬ রানের জুটি। ষষ্ঠ উইকেটে এটাই ঢাকা ক্যাপিটালসের সর্বোচ্চ রানের জুটি।

রনি তালুকদারের ক্যাচের রেকর্ড
সিলেট টাইটান্সের হয়ে এক ইনিংসে দুটি জুটি ক্যাচ ধরেই একাধিক রেকর্ড গড়েছেন রনি তালুকদার। এক ইনিংসে সিলেটের হয়ে সর্বোচ্চ ও দ্বিতীয় ইনিংসে সিলেটের হয়ে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটি এখন তার দখলে।

শামীম-তাসকিন জুটি
নবম উইকেটে খেলতে নামা তাসকিন আহমেদকে নিয়ে অসম্ভব জয় জেতার সম্ভাবনা দেখিয়েছেন শামীম পাটোয়ারী। এসময় দুজন মিলে গড়েন ৫১ রানের জুটি। এটি নবম উইকেট জুটিতে ঢাকার সর্বোচ্চ রানের জুটি।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সবচেয়ে খরুচে বোলার আজমতউল্লাহ
আগের ইনিংসে ব্যাট হাতে অসংখ্য রেকর্ডটি গড়া আজমতউল্লাহ বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। ৪ ওভার বল করে খরচ করেছেন ৪০ রান। তাতেই লজ্জার রেকর্ড হয়েছে তার। মেহেদী হাসান মিরাজকে রেহাই দিয়ে সিলেটের জার্সিতে সবচেয়ে খরুচে বোলারের রেকর্ড গড়েছেন তিনি।

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে আমির
ইনিংসের প্রথম ওভারে বল করতে এসেই মেডেন করেন সিলেট টাইটান্সের মোহাম্মদ আমির। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের ২৮তম মেইডেন এটি। এই সংস্করণের ক্রিকেটে আমিরের চেয়ে বেশি মেইডেন পেয়েছেন কেবল সুনীল নারিন। ক্যারিবিয়ান এই স্পিনার টি-টোয়েন্টিতে ৩৩ বার মেইডেন পেয়েছেন।

আমির আজ মেইডেন ওভারের দিক থেকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। ২৭ বার মেইডেন পেয়েছেন এই বাংলাদেশি স্পিনার। টি-টোয়েন্টিতে সর্বাধিক মেইডেন করা বোলারের তালিকায় এখন তিন নম্বরে আছেন সাকিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST