২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কাঠগোলাপের মায়ায় মিম

অনলাইন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একগুচ্ছ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা। ছুটির মেজাজে মিম এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।

সেখানকার নীল জলরাশি আর শান্ত পরিবেশের মাঝে কাটানো কিছু মুহূর্ত মিম শেয়ার করেছেন তার ভক্ত -অনুরাগীদের সঙ্গে। তবে সব ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সাদা-হলুদ রঙের ‘কাঠগোলাপ’।

আরও পড়ুনঃ   রোম্যান্স ছেড়ে ভৌতিক পথে অঙ্কুশ-ঐন্দ্রিলা

শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রঘেরা একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন এই লাক্স সুন্দরী। কানে গোঁজা কাঠগোলাপ, আর পরনে কালো ও অফ-হোয়াইট রঙের নজরকাড়া স্লিভলেস লং ড্রেস। তার মোহময়ী চাহনি আর মিষ্টি হাসির মিশেলে ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে।

কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসছেন, আবার কখনো কাঠগোলাপের স্নিগ্ধতাকে ফোকাস করে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। প্রিয় তারকার এমন স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। মিমের কমেন্ট বক্সে জমা পড়ছে হাজারো প্রশংসা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘একসাথে যেন ফুটেছে দুটি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কাঠগোলাপের চেয়েও আপনাকে বেশি সুন্দর লাগছে দেখতে।’

আরও পড়ুনঃ   ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST