১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে তারকাদের ভাবনা

অনলাইন ডেস্ক : বাংলাদেশিকের শ্রেষ্ঠ অর্জনের দিন আজ, মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছেন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জয়া আহসান, শবনম বুবলী ও কুসুম শিকদারের মতো জনপ্রিয় তারকারা।

জয়া আহসান বিজয় দিবসকে কেবল একটি দিন হিসেবে নয়, বরং একটি ‘অবিরাম লড়াই’ হিসেবে দেখছেন। নিজের ফেসবুক পেজে এই অভিনেত্রী লিখেছেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’

আরও পড়ুনঃ   নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি

মুক্তিযোদ্ধাদের অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া এবং ত্যাগের কথা স্মরণ করে জয়া আরও লেখেন, ‘তোমার প্রতি আমাদের ঋণ আমরা বিন্দুমাত্র শোধ করতে পারিনি। এই ঋণের সামান্য প্রতিদান হবে সেইদিন, যেদিন বাংলাদেশকে আমরা প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র করে তুলতে পারব।’

আরও পড়ুনঃ   ভালো কিছু করলেও সমালোচনা আসে : মাহি

এদিকে চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন একটু ভিন্নভাবে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা দিয়ে তুলে ধরেছেন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। লাল-সবুজ পতাকাসহ মা-ছেলের স্নিগ্ধ সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। খুব সংক্ষিপ্ত তবে আন্তরিক এক পোস্টে তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST