১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে ধরা ছোঁয়ার বাইরে কূপ খননকারী কছির উদ্দিন

কূপ খননকারী কছির উদ্দিন।

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে নিহত শিশু সাজিদ যে সেচ পাম্পের পরিত্যক্ত (বোরিং) গর্তে পড়ে গিয়েছিল, সেটি খনন করেছিলেন স্থানীয় কছির উদ্দিন। নিজের প্রভাব বিস্তার ও গ্রামবাসির বাধা উপেক্ষা করে অবৈধ সেচ পাম্পের বোরিং করেন। তবে উপজেলার কোয়েলহাট পুর্বপাড়া গ্রামে এই সেচ পাম্প স্থাপনের জন্য উপজেলা সেচ কমিটির কোনো অনুমোদন নেননি। তিনি পানির ব্যবসা করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি।তবে ঘনিষ্ঠরা সাজিদ হত্যার ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন মহলে দৌড়-ঝাঁপ করছে। সাজিদের পরিবার যেনো মামলা না করে সেই জন্য বড় অঙ্কের অর্থের বিনিময়ে তদ্বির চলছে। দুই বছরের শিশু সাজিদ গত বুধবার দুপুরের দিকে ওই গর্তে পড়ে যায়। এরপর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। ৩২ ঘণ্টা পর গত বৃহস্পতিবার রাতে সাজিদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

জানা যায়, কছির দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। দেশে ফেরার পর পানির ব্যবসা শুরু করেন। এলাকায় পাঁচটি অগভীর নলকুপ (সেমিডিপ) বসিয়েছেন তিনি। এর মধ্যে একটি সেমিডিপ চালান মৎস্য খামারের নামে বিদ্যুৎ-সংযোগ নিয়ে। দুটি বিদ্যুতের সংযোগ আছে সেচ নামেই। বাকি দুটি অন্য ব্যক্তির সেমিডিপ থেকে জোরপুর্বক অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নিয়ে চালান তিনি। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের ম্যানেজ করেই তিনি সেমিডিপ চালান।

এদিকে পানির ব্যবসায় ভালো লাভ হওয়ায় প্রায় এক বছর আগে শিশু সাজিদদের বাড়ির পাশে নিজের জমিতে কছির আরেকটি সেমিডিপ বসানোর চেষ্টা করেছিলেন। এ জন্য পরপর তিনটি স্থানে তিনি মিস্ত্রিদের দিয়ে বোরিং করান। কিন্তু ১২০ ফুটের পর সেখানে পানি পাওয়া যায়নি। বরং, বোরিংয়ের পাইপ দিয়ে পাথর উঠে আসছিল। তাই সেখানে আর সেমিডিপ বসানো হয়নি। তবে বোরিং গুলো মাটি দিয়ে ভরাট না করেই উন্মুক্ত অবস্থায় ফেলে রাখেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিনু

নিহত সাজিদের মা রুনা খাতুন বলেন, ‘কছির উদ্দিন তিন জায়গা বোরিং (বোরহোল) করে ফেলে রেখেছিল। তাঁর কারণে আমার সাজিদ মারা গেল। আমি কছির উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

রুনার কথার সত্যতা পাওয়া যায় তাঁর বাড়ি থেকে বের হয়ে একটু পূর্ব দিকে যেতেই। এখানেই একটি সরু গর্ত উন্মুক্ত অবস্থায় দেখা যায়। লোকজন সেটি ঘিরে দাঁড়িয়ে দেখছিলেন। শিশু সাজিদ বোরিংয়ের গর্তে পড়ে যাওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন কছির উদ্দিন। তিনি বাড়িতে নেই। মোবাইল ফোনও বন্ধ। তিন দিন ধরে তাঁর কোনো খোঁজই পাওয়া যায়নি। তাঁর অবহেলার শাস্তি দাবি করেছেন নিহত সাজিদের বাবা রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘শুধু তাঁর অবহেলার জন্য আমার একটা কলিজা আমি হারিয়ে ফেললাম। প্রশাসন সবই দেখেছে। আমি তাদের কাছে একটা সুষ্ঠু বিচার চাই।’

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ‘কছির উদ্দিনের অবহেলার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভিকটিমের পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ ইউএনও নাঈমা খান পদাধিকার বলে উপজেলা সেচ কমিটির সভাপতি। তিনি জানান, আগে থেকেই কছির উদ্দিনের কয়েকটি সেচ পাম্প আছে বলে তিনি শুনেছেন। সেগুলো বৈধ কি না, তা যাচাই করতে হবে। তবে যে সেচ পাম্পের বোরহোলে পড়ে সাজিদের মৃত্যু হয়েছে, সেটির জন্য কছির উপজেলা সেচ কমিটির অনুমোদন নেননি। তিনি বেআইনি কাজ করেছিলেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবকিছুই দেখছি। ব্যবস্থা হবে তবে একটা তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।’

আরও পড়ুনঃ   বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে রাসিক প্রশাসকের অভিনন্দন

এদিকে গত শুক্রবার সকাল ১০টার দিকে কোয়েলহাট গ্রামের মাঠেই জানাজা শেষে এলাকার গোরস্থানে সাজিদের মরদেহ সমাহিত করা হয়। তার জানাজায় দূরদূরান্ত থেকে আসা হাজারো মানুষ অংশ নেন।

শিশু সাজিদের মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকাহত। একই সঙ্গে তারা ক্ষুব্ধ। রাকিবুলের আত্মীয় রা বলেন, ‘একজন ব্যক্তির অবহেলায় এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। যিনি এ ঘটনার জন্য দায়ী, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’এলাকার বাসিন্দারা বলেন, ‘৫৫ ফুট নিচে আটকে শিশুর মৃত্যু আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি। মায়ের চোখের সামনে সন্তান যে অন্ধকারে হারিয়ে গেল, এ দৃশ্য কারও সহ্য করা কঠিন।

উল্লেখ্য শিশু সাজিদের পিতা রাকিব এখনো কোনো মামলা বা অভিযোগ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST