১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

প্রশ্ন ভাবনার, ঠান্ডা কি শেষ হয়েছে?

অনলাইন ডেস্ক : চলতি বছরের শীতের আমেজ যেন অনেকটা লুকোচুরি খেলার মতো। কখনো হাড়কাঁপানো ঠান্ডা, আবার কখনো দুপুরের কড়া রোদে বসন্তের আভাস। আবহাওয়ার এমন খামখেয়ালি আচরণে সাধারণ মানুষের মতো বিভ্রান্তিতে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন পর্দা কাঁপান, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই তারকা। সম্প্রতি ফেসবুকে এক পোস্ট করে আবহাওয়ার এই বিচিত্র রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ   সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

ভাবনা তার পোস্টে লিখেছেন, ‘ঠান্ডা কি শেষ হয়ে গেছে? নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে?’

নাটক ও চলচ্চিত্রের এই ব্যস্ত অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ প্রশ্নে মেতে উঠেছেন নেটিজেনরা। ভাবনার সেই পোস্টের নিচে কমেন্ট বক্স ভরে উঠেছে নানা রকম মজার ও কৌতূহলী মন্তব্যে।

একজন অনুরাগী উত্তর দিয়েছেন, ‘শেষ হয়ে আবার শুরু করেছে।’ আরেকজন নেটিজেন যেন ভাবনার সুরেই সুর মিলিয়ে লিখেছেন, ‘এখনও শেষ হয় নাই, মনে হয় মুড সুইং-ই চলছে।’

আরও পড়ুনঃ   বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না : মিথিলা

প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই বাড়তি আগ্রহ তৈরি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST