১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘দুর্ঘটনার খবর পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দেওয়া হবে’-বিআরটিএর চেয়ারম্যান

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেখানেই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাবে, সেখানেই বিআরটিএ কর্মকর্তারা গিয়ে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেবেন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের জন্য আবেদন করার বর্তমান এক মাসের সময়সীমা বাড়িয়ে দুই মাস করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   জমির দখল না দিতে শ্লীলতাহানির অভিযোগ

বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে সহায়তার অর্থ বিতরণ করা হচ্ছে। খুব শিগগিরই নিহত ও আহতদের পরিবার অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আজ যারা টাকা পাচ্ছেন, এটি তাদের প্রতি অনুগ্রহ নয় এটি তাদের অধিকার। আর সেই অধিকার নিশ্চিত করতেই আমরা কাজ করছি।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএ যুগ্মসচিব রুবাইয়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক পার্কন চৌধুরী, নওগাঁ বিআরটিএ সহকারী পরিচালক রাশেদুজ্জামান, মোটরযান পরিদর্শক শরীফুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই-এর সভাপতি রায়হান আলম, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবুসহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ   ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি

অনুষ্ঠানে নিহত ১৮ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা, গুরুতর আহত এক পরিবারকে ৩ লাখ টাকা এবং আহত ৭ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST