১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফিফা র‌্যাংকিং : চার হারে আট ধাপ পেছাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সর্বশেষ নারী ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছিল। ১২৮ থেকে ১০৪ তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। তিন মাস পর আজ প্রকাশিত নারী ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে।

বাংলাদেশ নারী ফুটবল গত তিন মাসের মধ্যে চার ম্যাচ খেলেছে। চার ম্যাচের মধ্যে চারটিই হেরেছে। অক্টোবর উইন্ডোতে থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হেরেছে।

আরও পড়ুনঃ   বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না : রাজশাহীতে নাহিদ ইসলাম

ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ ও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হারে। চার ম্যাচের হারের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার হাই লাইন ডিফেন্স খেলান। তার এই তত্ত্বের কারণে থাইল্যান্ডে বাংলাদেশ ৮ গোল হজম করে। দেশে ফেরার পর এ নিয়ে সমালোচনা হলেও তিনি অনড় থাকেন। আজারবাইজান ও মালয়েশিয়ার ম্যাচ বাংলাদেশের জন্য সুযোগ ছিল একশর নিচে র‌্যাংকিং নিয়ে আসা৷ উল্টো বাটলারের হাই লাইন ডিফেন্সে বাংলাদেশে ঘরের মাঠেও দুই ম্যাচ হেরেছে। এতে আট ধাপ পেছাল।

আরও পড়ুনঃ   ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন

বাংলাদেশ জুন মাসে শক্তিশালী মিয়ানমারকে মিয়ানমারের মাটিতে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে। মিয়ানমারের আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে টানা দুই ড্র করেন ঋতুপর্ণারা। যার ইতিবাচক প্রভাবে বাংলাদেশ ফিফার র‌্যাংকিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১০

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১২

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৪

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৫

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৬

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৮

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST