২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মধ্যরাতে তানজিন তিশার ফেসবুক পোস্ট, একটু পরেই ডিলিট

অনলাইন ডেস্ক : মাসখানেক আগেই ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। সেসময় এই দুই তারকার সম্পর্কের বিষয়টি ফাঁস হয় শোবিজ দুনিয়ায়। যদিও পুরো বিষয়টিই অস্বীকার করে যান তিশা। তাই বলে অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা বন্ধ করতে পারেননি।

এরই মাঝে বুধবার মধ্যরাতে কারো নাম উল্লেখ না করেই এক বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিশা। যেটির স্থায়ীত্ব ছিল কয়েক মিনিট। অভিনেত্রীর পোস্টটি ভাইরাল হওয়ার আগেই ফেসবুক থেকে সেটা সরিয়ে নেন তিনি।

আরও পড়ুনঃ   সড়কে হেনস্থার শিকার অভিনেত্রী পায়েল

ইংরেজিতে লেখা তিশার ওই স্ট্যাটাসের অর্থ দাঁড়ায়, ‘আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি। আমার সেই সাহস এবং প্রমাণ আছে। মনে রেখো, তোমার খারাপ কাজগুলো সবার সামনে না এনে তোমাকে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।’

কাকে ইঙ্গিত করে তিশা এই স্ট্যাটাস দিয়েছেন, তার নামটা প্রকাশ করেননি। তবে অনেকেই মনে করছেন, অভিনেত্রীর তীরের নিশানায় রয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। কারণ এর আগেও এই অভিনেতাকে উদ্দেশ্য করে ফেসবুকে কড়া ভাষায় স্ট্যাটাস দিতে দেখা গেছে তিশাকে।

আরও পড়ুনঃ   গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর, কয়েক মাস আগে এ অভিনেতার জন্যই অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে মধ্যরাতে ভর্তি হয়েছিলেন তিশা। বেছে নিয়েছিলেন আত্মহননের চেষ্টা। যদিও পুরো বিষয়টি পরে অস্বীকার করেন এই তারকা। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠজনেরা বলেছেন, সেদিন তিশাকে দেখতে হাসপাতলে ছুটে গিয়েছিলেন ফারহান নিজেও।

এ বিষয়ে জানতে মুঠোফোনে তিশার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে এই অভিনেত্রী দুবাইয়ে অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১০

ভূমিকম্পে কাঁপল দেশ

১১

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১২

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৩

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৫

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৬

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৭

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৮

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৯

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST