৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে ভোটের তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, ভোট দিয়েছে ২২ বার

অনলাইন ডেস্ক : ভারতে এক ব্রাজিলিয়ান তরুণীর ছবি দিয়ে তৈরি কার্ডে ২২ বার ভোট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।

গতকাল বুধবার (৫ নভেম্বর) কংগ্রেসের হেডকোয়ার্টারে এমন ভয়াবহ জালিয়াতি তুলে ধরেন রাহুল। তিনি সবার সামনে একটি ভোটার তালিকা প্রকাশ করেন। যেখানে ওই ব্রাজিলিয়ান নারীর ছবি দিয়ে তৈরি ২২টি কার্ড দেখা যায়। যেগুলোতে ব্যবহার করা হয়েছে, সীমা, সুইটি, সরস্বতী, রেশমি এবং ভিমলার মতো ভারতীয় নাম।

রাহুল তালিকা দেখিয়ে বলেন, “এই নারী কে? তার নাম কী? তিনি কোন রাজ্যের বাসিন্দা? তাকে দেখে কি হরিয়ানার নারীর মতো লাগে? কিন্তু তিনি হরিয়ানায় ২২ বার ভোট দিয়েছেন।”

আরও পড়ুনঃ   জি-৭ সম্মেলনে আমন্ত্রণ পেলেন মোদি

রাহুল অভিযোগ করেন ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজস করে এই কাজ করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, “কোনো একক বুথ পর্যায়ে নয়, কেউ একজন ভোটার লিস্টের কেন্দ্রীয় পর্যায়ে এই ছবিটি দিয়েছে। তিনি একজন ব্রাজিলিয়ান মডেল। এটি একটি স্টক ছবি। যে কেউ ব্যবহার করতে পারে।”

তিনি আরও অভিযোগ করেন হরিয়ানা রাজ্যের ভোটার তালিকার ২৫ লাখই ভুয়া ভোটার। তিনি বলেন, এক জায়গায় একটি ছবি দিয়ে ২২৩টি ভোট দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব

গত বছর হরিয়ানা রাজ্যের নির্বাচন হয়। এটির বুথফেরত জরিপে কংগ্রেস এগিয়ে থাকলেও পরবর্তীতে বিজেপির জয় হয়। এরপরই কংগ্রেস তাদের নিজস্ব তদন্ত শুরু করে বলে জানান রাহুল। সেখানেই এমন ভয়াবহ জালিয়াতি ধরা পড়ে।

তিনি বলেন, “আমি নির্বাচন কমিশন এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্ন করছি, আমি ১০০ শতাংশ প্রমাণ নিয়ে বলছি হরিয়ানায় কংগ্রেসের ভূমিধস জয়কে পরাজয়ে পরিণত করতে কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করা হয়েছিল।”

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় এ মডেলের ছবি ছিল হরিয়ানার রাই এলাকার ভোটার লিস্টে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

১০

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১১

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৫

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৬

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১৭

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৯

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

২০

Design & Developed by: BD IT HOST