৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত

অনলাইন ডেস্ক : বাংলাদেশে এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছরের মধ্যে এসব সয়াবিন আনবে।

মার্কিনিদের সঙ্গে বাংলাদেশের এই বিলিয়ন ডলারের চুক্তির কারণে ভারতের সয়ামিল খাত ক্ষতির মুখে পড়ার শঙ্কায় পড়েছে।

গতকাল বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি বলেছে, ২০২৪-২৫ তেল বছরে এমনিতেই রপ্তানি কম ছিল। এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনায় সয়ামিল রপ্তানিকারকরা আরও দুশ্চিন্তায় পড়েছেন।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

বাংলাদেশ ভারতের সয়ামিলের অন্যতম বড় বাজার। তবে গত বছর বাংলাদেশে তাদের সয়ামিল রপ্তানি কমে ১ দশমিক ৬৩ লাখ টনে নেমে আসে। যা এর আগের অর্থবছরের চেয়ে ৪৬ শতাংশ কম ছিল।

ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক ডিএন পাঠক বলেছেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কমদামে প্রচুর সয়াবিন কিনছে। এ কারণে ২০২৪-২৫ তেলবছরে আমাদের রপ্তানি অনেক কমে গেছে। বাংলাদেশ মাত্রই সয়াবিন কেনার ১ বিলিয়ন ডলারের বিশাল একটি চুক্তি করেছে। যার অর্থ বাংলাদেশ আর ভারত থেকে এ পণ্য কিনবে না। আর এটি একটি চিন্তার বিষয়।”

আরও পড়ুনঃ   হজের ভিসায় নতুন বিধি-নিষেধ সৌদির

গত মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ঘোষণা দেয়, বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে আগামী ১২ মাসে ১ বিলিয়ন ডলারের সয়াবিন কিনবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ চুক্তিটি গুরুত্বপূর্ণ। কারণ বাণিজ্য উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা অর্ধেকে নামিয়ে এনেছিল চীন। তখন দেশটি বিকল্প ক্রেতা খুঁজছিল। এরমধ্যেই বাংলাদেশে বিপুল সয়াবিন রপ্তানি করতে যাচ্ছে দেশটি।

সূত্র: দ্য হিন্দু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST