৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপির প্রার্থীকে গুলি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে সক্রিয় হয়েছে। চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।’

আরও পড়ুনঃ   গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড দিতে হবে: হাসনাত

বিবৃতিতে ফখরুল বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। এসব দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমন ছাড়া বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে অরাজক শক্তি মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করবে।’

আরও পড়ুনঃ   ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচন নয়: সালাহউদ্দিন

বিএনপির বিবৃতিতে জানানো হয়, এরশাদ উল্লাহ জনসংযোগকালে বুধবার বিকেলে গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রামের স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

বিএনপির মহাসচিব হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST