৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বুধবার (৪ নভেম্বর) ঢাকায় তথ্য কমিশন বাংলাদেশের সভাকক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য মেলা’ আয়োজনের উদ্যোগ বাস্তবায়নে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতা করেন। ছবি-পিআইডি

স্টাফ রিপোর্টার : তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য মেলা’ আয়োজন করা হবে বলে জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ।

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় তথ্য কমিশন বাংলাদেশের সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য মেলা আয়োজনের পরিকল্পনা, কর্মপরিধি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এনজিওগুলোর সম্ভাব্য সহযোগিতা, অংশগ্রহণ ও বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ   দেশের কারাগারে আটক ৩৬৩ বিদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

তথ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অধিকার বিষয়ক স্টল স্থাপন, এ বিষয়ে প্রকাশনা, পোস্টার, লিফলেট ও বুকলেট প্রদর্শন এবং ভিডিও, নাটিকা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তথ্য চেয়ে আবেদন করার পদ্ধতি ও আবেদন ফরম পূরণে ব্যবহারিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আপিল ও অভিযোগ দাখিলের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়ার মাধ্যমে তথ্য অধিকার চর্চাকে আরও সহজ ও কার্যকর করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

প্রধান তথ্য কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ তথ্য মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে। একই সাথে তথ্যভিত্তিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য কমিশনার এস, এ, এম মাহফুজুর রহমান, খান মোহাম্মদ আবুল হোসেন এবং কমিশনের সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

১

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

২

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৩

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৪

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৬

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

৭

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৮

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

৯

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১০

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১১

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১২

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৪

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৬

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

১৭

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

১৮

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১৯

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

২০

Design & Developed by: BD IT HOST