৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

তথ্যবিবরণী : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“সারাদেশের কিশোর-কিশোরীদের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’। নতুন কুঁড়ির প্রথম আসর সিলেট স্টেডিয়াম থেকে শুরু হয়েছিল। এবার ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই প্রতিযোগিতার দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন হবে।
দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য গত ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬ লাখ ২৩ হাজার খুদে খেলোয়াড় অনলাইনে নিবন্ধন করেছে। এতসংখ্যক কিশোর-কিশোরীর আগ্রহ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য এবার বয়সসীমা ১০ থেকে ১৪ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত করে প্রতিযোগিতার পরিধি ৮টি থেকে ১০টি ক্রীড়া ডিসিপ্লিনে সম্প্রসারণ করা হয়েছে।

আমি বিশ্বাস করি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি তৃণমূলের প্রতিভা অন্বেষণ, সম্ভাবনার বিকাশ এবং ভবিষ্যৎ ক্রীড়া নেতৃত্ব গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে দেশের আনাচেকানাচে ছড়িয়ে থাকা অসংখ্য প্রতিভাবান কিশোর-কিশোরী তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। তাদের মধ্য থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কৃতী ক্রীড়াবিদ, যারা বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে গৌরবের সঙ্গে তুলে ধরবে।
একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার সবচেয়ে বড় শক্তি আমাদের নতুন প্রজন্ম। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের অন্যতম অগ্রাধিকার।

আরও পড়ুনঃ   ৪২ বছর বয়সে ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় ক্রিকেটার

খেলাধুলাকে কেবল বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ অন্বেষণ, শিক্ষা ও খেলাধুলার সমন্বয়, জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং মানসম্মত প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও বিকাশ নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।

মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন সম্ভাবনাময় শিশুও যেন যথাযথ প্রশিক্ষণ, পরিচর্যা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই পরিবেশ গড়ে তোলা জরুরি।

আরও পড়ুনঃ   শিক্ষকদের বিভিন্ন দাবিতে বানেশ্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইতোমধ্যে দেশের কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। ১২ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৬৮ হাজারেরও বেশি খুদে ক্রীড়াবিদের অংশগ্রহণে শুরু হওয়া নতুন কুঁড়ির প্রথম আসর গত ২৭ জুলাই ঢাকা আর্মি স্টেডিয়ামে শেষ হয়েছিল। প্রথম আসর থেকে নির্বাচিত ৩০৬ জন প্রতিভাবান খুদে ক্রীড়াবিদকে উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) পাঠানো হয়েছে। তাদের মধ্য থেকে বিশেষ প্রতিভাবান ৪০ জনকে সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন দেখার, প্রতিভা বিকাশের এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। যেখানে খেলাধুলা হবে সুস্থ জীবনধারা, শৃঙ্খলা, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি। নতুন প্রজন্মের মেধা, শ্রম, নিষ্ঠা ও দেশপ্রেমই হবে আমাদের কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি।

আমি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এ অংশগ্রহণকারী সকল খুদে ক্রীড়াবিদ, তাদের অভিভাবক, প্রশিক্ষক, আয়োজক এবং এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

১

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

২

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৩

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৪

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৬

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

৭

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৮

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

৯

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১০

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১১

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১২

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৪

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৬

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

১৭

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

১৮

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১৯

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

২০

Design & Developed by: BD IT HOST