১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : জুলাইসহ দেশের সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর সভাপতি মো. শামিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী, রাজশাহী জেলা (পশ্চিম) সভাপতি মো. রেজওয়ান প্রমুখ। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর সেক্রেটারি ইমরান নাজির।

আরও পড়ুনঃ   কোনো ‘মহামানব’ তৈরির জন্য মানুষ জীবন দেয়নি, গণতন্ত্রের জন‍্য দিয়েছে: আমীর খসরু

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, জুলাইসহ দেশের বিভিন্ন সময় সংঘটিত সকল গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনঃ   সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

সাহেববাজার জিরোপয়েন্টে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।ছবি- কাবিল হোসেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

২

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৪

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৫

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৬

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৭

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

৮

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৯

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১০

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১১

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১২

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৪

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৫

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৭

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST