৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সেবার মান ও পরিধি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনি সহায়তা প্রদান, কাউন্সেলিং ও পুনর্বাসনসেবা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সেবাগ্রহীতাদের প্রয়োজন ও প্রত্যাশা বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে কমিটির সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বিপদগ্রস্ত ও নির্যাতনের শিকার মানুষের আস্থা অর্জনে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিকটিম সাপোর্ট সেন্টারে সেবা নিতে আসা প্রত্যেক ব্যক্তির জন্য নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা প্রয়োজনীয় সহায়তা পাওয়ার পাশাপাশি মানসিক স্বস্তিও অনুভব করেন। তিনি সেন্টারের সেবার পরিধি সম্প্রসারণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতা বৃদ্ধি এবং সেবা প্রদানের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   সাবেক ভূমিমন্ত্রী ডিলুর ছেলে তমাল গ্রেপ্তার

সভায় স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (আইন) জনাব দিলসেতারা চুনি; অ্যাডভোকেট ও বিভাগীয় প্রধান, মহিলা আইনজীবী সমিতির জনাব সালেহা পারভিন ডলি; বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়; জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক জনাব মনিরা খাতুন; অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (অঈউ) প্রজেক্ট কো-অর্ডিনেটর, রাজশাহী জনাব এস এম আহসান উল্লাহ সরকার; সোশ্যাল ওয়ার্কার, সেফ হোমের জনাব মোছা: শামসুন্নাহার; ইউসেপ প্রতিনিধি মো: শামসুল তাব্রেজ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রাজশাহী ইউনিট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম।

আরও পড়ুনঃ   জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারবৃন্দ; সকল থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও সেবাবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৩

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৪

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৫

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৬

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

৮

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

৯

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১০

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১১

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১২

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১৮

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১৯

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২০

Design & Developed by: BD IT HOST