৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি

অনলাইন ডেস্ক : শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম এই মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার মামলার তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের একজন পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এর সূত্র ধরে তিনি ‘অ্যাপোনিয়ার’ অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখেন এবং সেখান থেকে ২৮ হাজার ৮০০ টাকা বাজার মূল্যের একটি শাড়ি পছন্দ করে নেন। শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তানজিন তিশা বিভিন্ন ভয়েস মেসেজ এবং টেক্সট মেসেজের মাধ্যমে শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ   হঠাৎ মেজাজ হারালেন শ্রীলেখা

মামলায় আরও বলা হয়, পেজ কর্তৃপক্ষ তানজিন তিশাকে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য বারবার অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও তিনি শাড়িটি পরিধান করেননি বা পেজ প্রমোশন করেননি। একইসঙ্গে গত ৬ মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি কোনো যোগাযোগও রক্ষা করেননি এবং ইচ্ছাকৃতভাবে কথোপকথন থেকে বিরত থেকেছেন বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ   শাহরুখ কন্যা সুহানা কত টাকার মালিক

বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত তার মামলাটি আমলে গ্রহণ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫০ সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী : আইআরজিসি

ফেসবুকে সমস্যা, অনেকের আইডি দেখাচ্ছে ‘আনএভেইলেভল’

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

চা দোকানির সততায় দেড় লক্ষাধিক টাকা ফেরত পেলেন বৃদ্ধ

হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

এসএসসি পাসেই পুলিশ চাকরি, আবেদন করবেন যেভাবে

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে

১০

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

১১

ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন

১২

ইরানকে সমর্থন জানাল চীন

১৩

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করলো কাতার

১৪

যশোরে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি করতে বাইকারদের ভিড়

১৫

যশোর মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার

১৬

যশোরের শার্শায় উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবে

১৮

বাগমারায় শিশু বলাৎকারের মামলায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ

১৯

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০

Design & Developed by: BD IT HOST