৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৫ দিন অনুশীলনের পর বাংলাদেশ দল ঘোষণা

অনলাইন ডেস্ক : গত ৩০ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়। পরদিন অনুশীলন শুরু করেন সহকারী কোচ হাসান আল মামুন। পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর আজ (বুধবার) সন্ধ্যায় বাফুফে আনুষ্ঠানিকভাবে নভেম্বর উইন্ডোর জন্য দল ঘোষণা করেছে। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

রিপোর্টিংয়ের আগের দিনই সাধারণত বাফুফে আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবলারদের নাম প্রকাশ করে। হ্যাভিয়ের ক্যাবরেরা আসার পর চিরাচরিত এই সংস্কৃতি থেকে বিচ্যুত হয় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। গতকাল স্পেন থেকে আসার পর এই প্রধান কোচ সাংবাদিকদের জেরার মুখে পড়েন। এরপরই আজ দল ঘোষণা করল বাফুফে।

হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তহীনতা প্রকাশ পেয়েছে বিলম্বিত দল প্রকাশেও। ২৬ জন নিয়ে ক্যাম্প শুরু হওয়ার কথা। সেই তালিকাই ছিল মূলত ম্যানেজার ও বাফুফে সচিবালয়ের কাছে। ৩০ অক্টোবর ক্যাম্প শুরুর পরদিন আবাহনীর আরেক গোলরক্ষক পাপ্পু হোসেনকে ডাকেন। মিডিয়া এতদিন জেনে এসেছে কিংসের ১০ জন এবং হামজা–সামিত বাদে ১৪ জন ফুটবলার অনুশীলন করছেন। আজ দল প্রকাশ করায় পাপ্পুর নামও বেরিয়ে এসেছে।

আরও পড়ুনঃ   জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ছিল ২৮ সদস্যের। সেই দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা আর ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল দুই কার্ডের জন্য এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না। এই তিন জনের পরিবর্তে গোলরক্ষক পাপ্পু ও ডিফেন্ডার শাকিল হোসেন আবার দলে ফিরেছেন।

আরও পড়ুনঃ   অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

জাতীয় দলের হেড কোচ ক্যাবরেরা ১৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন আজও। বসুন্ধরা কিংসের দশ জন ফুটবলার ৭ নভেম্বর আসবেন। বাংলাদেশের দুই প্রাণভোমরা হামজা চৌধুরি ১০ ও শামিত সোমের ১২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার : তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর

মিডফিল্ডার : সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন

ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST