৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আদালতের নির্দেশে মামলা, নগ্ন ছবি ও ভিডিও ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে কথা বলে নগ্ন ছবি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে মুনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার শার্শার রাড়িপুকুর গ্রামের এক তরুণী বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন শার্শা থানার ওসিকে। আসামি মুনির হোসেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের শহিদের ছেলে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মামলার অভিযোগে জানা গেছে, আসামি মুনির হোসেনের সাথে ওই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে অবিবাহিত দাবি করে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি মুনির হোসেন তরুণীর সাথে ভিডিও কলে কথা বলা শুরু করে। এরপর মুনির কৌশলে তরুণীর নগ্ন ছবি এবং ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। মুনির বিবাহিত জানতে পেরে তরুণী তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষীপ্ত হয়ে মুনির তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামি মুনির তরুণীর নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এতে ওই তরুণীর মানসম্মান ক্ষুণ্ন হয়। এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১১

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১২

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১৩

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৪

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৫

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১৬

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST