৩০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চারঘাটে রাতের আঁধারে আম গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় রাতের আঁধারে সাতটি আম্রপালি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক সুলতান মাহমুদ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চককৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অনেক স্বপ্ন নিয়ে আম্রপালি জাতের বাগান করেছিলেন সুলতান মাহমুদ। চককৃষ্ণপুর মৌজার ৫৮২ নং দাগের জমিতে ৭২টি আমগাছ রয়েছে। ২৯ অক্টোবর রাত আনুমানিক আড়াইটার দিকে ৭টি গাছ কেটে ফেলা হয়েছে। সকালে জমি পরিদর্শনে গিয়ে তিনি গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুনঃ   নাটোরে অবৈধ কারখানায় অভিযান: মাছের খাদ্য-ঔষধ জব্দ

সুলতান মাহমুদ জানান, স্থানীয় হওয়ায় সকলের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে কোন পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকাই কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি অভিযোগ করে বলেন স্থানীয় কারো সহায়তা ছাড়া একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলা কারও পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুনঃ   গৃহবধূকে হত্যা: লাশ ডিপ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা

এর আগেও একই জমির কলা ও মেহগনি গাছ কেটে ফেলা হয়েছিল। বার বার একই ঘটনা ঘটায় তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১০

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১১

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১২

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৩

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৪

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৫

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৬

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

১৭

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

১৮

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

১৯

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

২০

Design & Developed by: BD IT HOST