২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

অনলাইন ডেস্ক : ভালো নেই টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাহমুদ। গত সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।

এরই মধ্যে এক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেল তার সর্বশেষ শারীরিক অবস্থা। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে অভিনেতাকে; আর আপাতত বাসায় ফেরার মতো অবস্থায়ও নেই হাসান মাহমুদ।

আরও পড়ুনঃ   সংসারের জন্য নিজেকে হারিয়ে ফেলতে চাননি ঐশ্বরিয়া

গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানান, অভিনেতার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা জানিয়েছেন, সেই অর্থে এটা স্ট্রোক না।

সানজিদা শিমুল বলেন, ‘বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। সেখানে রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা রয়েছে। সেসব চিকিৎসাই আপাতত চলবে। ’

আপাতত বাসায় ফেরার মতো অবস্থায় নেই অভিনেতা- জানিয়ে সানজিদা শিমুল বলেন, ‘এখনই বাসায় ফেরা চিকিৎসকেরা চাচ্ছেন না। যেসব সমস্যা দেখা গেছে, সেগুলোর চিকিৎসা চলবে। এই জন্য ৭ থেকে ৮ দিন পুরো পর্যবেক্ষণে থাকতে হবে। তারপর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুনঃ   বিয়ের পর সোহিনীর নিত্যদিনের সঙ্গী ‘চোখের জল’

একসময় পরপর জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন হাসান মাসুদ। কাজ করেছেন বড় পর্দাতেও। তবে গত কয়েক বছর ধরে যেন আড়ালেই ছিলেন এই অভিনেতা; বিনোদন অঙ্গনে দেখা মেলেনি আগের মতো। সেই নীরবতা ভেঙে সম্প্রতি নতুন ধারাবাহিকে কাজ করছেন বলে শোনা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST