২৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সাবিহা সুলতানা

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা। তিনি চলতি মাসের ৬ তারিখে তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এই দায়িত্ব পাওয়াকে কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মচারীসহ শিক্ষার্থীরা পজিটিভ হিসেবে নিয়ে বলছেন, হারিয়ে যাওয়া কলেজটির গৌরব আবারো ফিরবে এমনটি প্রশ্যাশা করছেন তারা।

তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ক্যামিষ্ট্রি বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পরও নিতি নিয়মিত ভাবেই ক্লাশ নিচ্ছেন। এর আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভা অধ্যক্ষরা নিয়মিত ক্লাস নিতেন না। তিনি বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাযিত্ব নেয়ার পর ক্লাশে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ফিরতে শুরু করেছে কলেজের নিয়ম শৃঙ্খলা।

তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নির্মল দাস বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং মেধাবী একজন শিক্ষক। তিনি বলেন, উনি নিয়মিত কলেজে আসেন এবং সকল বিষয়ে গুরুত্ব সহকারে শিক্ষকদের সাথে আলোচনা করছেন কিভাবে শিক্ষার গুনগত মান বৃদ্ধি করা যায়। খাইরুল ইসলাম নামের শরীর চর্চা বিষয়ের শিক্ষক বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম কোন অন্যায়ের কাছে আপোষ করেন না, উনার কাছে এই কলেজটি সকলেই একটি পরিবারের মত উনার কাছে স্বজন প্রীতি চলবে না।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের শিক্ষক ড’ মো: মোখলেছুর রহমান বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম পরিচ্ছন্ন মনের মানুষ, উনি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাষী। উনি সকলকে নিয়েই কলেজের গুনগুন ও মান সম্মত শিক্ষা ও উন্নয়নের জন্য প্রকাশ্যে সকলকেই নিয়েই আরোচনা করছেন। আমরা সবাই উনার এমন কাজে সহযোগিতা করছি এবং করবো। তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের সহকারী লাইব্রেরিয়ান শিক্ষক সোহেল রানা বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার পর শিক্ষার্থীসহ শিক্ষকরা ক্লাশ মুখী হয়েছেন।

তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ বলেন, তানোর উপজেলার কোন কলেজেই কখনো কোন নারী অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার রেকর্ড নেই। তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে রেকর্ড গড়লেন আমরা উনার মঙ্গল কামনা করছি। একই কথা বলেছেন মুন্ডমালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামসহ বেশ কযেকটি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার শিক্ষানুরাগীরা।

আরও পড়ুনঃ   তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

এবিষয়ে তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা বলেন, আমি ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে নিয়মিতই ক্লাশ নিতাম এখনো তা অব্যাহত থাকবে। তিনি বলেন, কলেজের কলেজের সকলকে নিয়েই শিকার গুণগত মান উন্নয়ন ও সব কিছুরই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কলেজের জরাজীর্ণ মহিলা হোষ্টেলটি সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে যে হোষ্টেলে আমিও থাকতে চাই যেন শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি হয়। তিনি এই কলেজের হারিয়ে যাওয়া ঐতিহ্য পিরিয়ে আনতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST