২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কমিটির বর্ষপূর্তির দিনে বাফুফের সভা

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছিল। আগামীকাল তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফে নির্বাহী কমিটির এক বছর পূর্তি হতে যাচ্ছে। বিশেষ এই দিনে বাফুফের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের হিসাব ২৩ আগস্ট নির্বাহী সভায় উঠলেও ত্রুটি থাকায় অনুমোদন হয়নি। আগামীকালকের সভায় হংকং ম্যাচের পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের হিসাবও উঠছে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য। দুই হোম ম্যাচের আয়-ব্যয় আলাদাভাবে দু’টি বিষয় হিসেবে আলোচ্যসূচিতে রয়েছে।

গঠনতন্ত্র সংশোধনের জন্য বাফুফে একটি বিশেষ কমিটি করেছিল। সেই কমিটি গঠনতন্ত্রের খসড়া প্রতিবেদন দিয়েছে। খসড়া গঠনতন্ত্র নিয়ে আগামীকালের সভায় বিস্তর আলোচনা হবে। চার ঘণ্টা ব্যাপী সভার বড় অংশ গঠনতন্ত্র নিয়েই ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুনঃ   জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চলতি বছর শুরুর দিকে জাতীয় অ-১৫ চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছিল। নয় মাস পেরিয়ে গেলেও এই চ্যম্পিয়নশীপের চূড়ান্ত পর্ব শুরু হয়নি। নোয়াখালীতে চূড়ান্ত পর্ব আয়োজনের পরিকল্পনা ছিল অ-১৫ ফুটবল কমিটির। এজন্য বাইলজে নোয়াখালী সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে স্বাগতিক হিসেবে এমনটি রয়েছে। এখন নোয়াখালীর পরিবর্তে ঢাকায় কমলাপুর টার্ফে মূল পর্ব শুরুর পরিকল্পনা হয়েছে। এজন্য বাইলজ পরিবর্তন করতে হবে তাই এই বিষয়টিও আগামীকাল উঠছে নির্বাহী সভায়।

২৬ অক্টেবার বাফুফে নির্বাচন হলেও নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ৯ নভেম্বর। ঐ সভায় বিভিন্ন স্ট্যান্ডিং, অ্যাডহক কমিটি গঠন হয়েছিল। বাফুফে নির্বাহী কমিটির মতো স্ট্যান্ডিং কমিটির মেয়াদও সাধারণত চার বছর। তবে নতুন কমিটি প্রথম সভায় সভাপতির ফিন্যান্স কমিটি ছাড়া অন্য সকল স্ট্যান্ডিং কমিটির মেয়াদ এক বছর ধার্য করা হয়। এক বছর পর পর্যালোচনা করে কমিটির মেয়াদ বৃদ্ধি কিংবা কর্মকর্তা রদবদলের পরিকল্পনা ছিল। আগামীকালের সভায় স্ট্যান্ডিং কমিটি পর্যালোচনা সংক্রান্ত কোনো এজেন্ডা নেই।

আরও পড়ুনঃ   এবারের ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি গবাদিপশু কোরবানি দেওয়া হয়েছে

দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচন ২৯ নভেম্বর। ২৭ অক্টোবরের মধ্যে অলিম্পিক এসোসিয়েশন কাউন্সিলরের নাম চেয়েছে। অলিম্পিকের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির সভার মাধ্যমে কাউন্সিলরের সিদ্ধান্ত গৃহীত হতে হয়। আগামীকালের সভায় এই সংক্রান্ত এজেন্ডা নেই তবে বিবিধ অংশে আলোচনার সুযোগ রয়েছে। মাস দু’য়েক আগে অলিম্পিকের এজিএমের জন্য বাফুফে কাউন্সিলরের নাম দেরিতে প্রেরণ করেছিল। এজন্য এজিএমে বাফুফের কোনো প্রতিনিধি ছিল না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST