৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে সরকার

অনলাইন ডেস্ক : ছয় সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকারের উপদেষ্টা পরিষদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সরকার গঠিত ওই ৬ কমিশন মঙ্গলবার (১ অক্টোবর) থেকে কাজ শুরুর কথা ছিল। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছেন। কমিশনের কাজ এরইমধ্যে কিছুটা হলেও শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো এখানে একটা স্টেকহোল্ডার। তাদের সঙ্গে আলাপ হবে। অনেক কিছুতে তাদের মতামত চাওয়া হবে। এ বৈঠক দ্রুতই হবে। এরপরই কমিশনগুলো (চূড়ান্তভাবে) কাজ শুরু করবে। আওয়ামী লীগের সঙ্গে সংস্কার ইস্যুতে আলোচনা করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা ঠিক করবে উপদেষ্টা পরিষদ।

আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন করবেন না। রাষ্ট্র মেরামতের কাজটা নিয়ে ভাবছেন। নতুন বাংলাদেশের জন্য এটা একটা বড় সুযোগ। এই মহৎ কাজকে তিনি সঠিক জায়গায় নিয়ে যেতে চান।

আরও পড়ুনঃ   সোনামসজিদ স্থলবন্দরে ভারতে পাচারের সময় ১৭ কেজি ইলিশসহ ট্রাকচালক গ্রেপ্তার

সম্প্রতি নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্যের বিষয়ে শফিকুল আলম বলেন, ওই রিপোর্টে কোট-আনকোট উল্লেখ না করে প্যারাফেইস করেছে। সেখানে ষষ্ঠ প্যারায় গিয়ে ১৮ মাসের বিষয়টি বলা হয়েছে। এটা ১৬ মাস না ১২ মাস, না ৬ মাস সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ এবং যে কমিশনগুলো করা হয়েছে তা রাষ্ট্র মেরামতের কাজ— এই কমিশনের রিপোর্ট নিয়ে রাজনৈতিক মতামত নেওয়া, তারপর দেশের জনগণ, সোসাইটিসহ সকল স্টেকহোল্ডার যখন ঐকমত্যের বিষয়ে সিদ্ধান্ত নেবে তখন নির্বাচন হবে। আমার মনে হয়, ওটা সেনাপ্রধান মতামত দিয়েছেন।

বিশ্বনেতারা নির্বাচনের সময়সীমার বিষয়ে জানতে বা কিছু বলেছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, তারা কোনও সময়সীমা জানতে চায়নি। তারা জানেন বাংলাদেশে যে কাজগুলো (সংস্কার) হবে, ইট উইল টেক টাইম।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হওয়া না হওয়া নিয়ে তিনি বলেন, এরমধ্যে সম্মেলনে (জাতিসংঘ সাধারণ অধিবেশন) শেষ সময়ে এসে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়ে থাকে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বেঠক হয়েছে। তিনি কাল (মঙ্গলবার) একটা সংবাদ সম্মেলন করবেন, সেখানে আপনারা এ বিষয়ে তাকে প্রশ্ন করতে পারেন।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে কেমন প্রতিশ্রুতি পাওয়া গেছে— সাংবাদিকদের এমন প্রশ্নে শফিকুল বলেন, বিশ্বব্যাংক ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা দেওয়ার কথা বলেছে। রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার সহায়তা দেবে। নবায়নযোগ্য জ্বালানির জন্য ইউরোপীয় ইউনিয়ন ৪০০ মিলিয়ন ইউরো দেবে। আইএমএফ প্রধানের সঙ্গে কথা হয়েছে, তিনি বাংলাদেশের পাশে থাকবেন।
তিনি আরও বলেন, আইএমএফের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফরে রয়েছে। সফর শেষে তারা ফাইন্ডিংস জানাবে। তারা গত বছর যে অর্থ সহায়তা দেওয়ার কথা বলেছে, তার অতিরিক্ত আরও সহায়তা দেবে বলে আশা করছি। এটা ৩ বিলিয়ন ডলারের মতো হতে পারে।

এ সময় আরও ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST