২৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ করেছে প্রোটিয়ারা। এর আগে তাদের সর্বশেষ জয়টি ছিল ২০০৭ সালে।

রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেটে ৯৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চতুর্থ দিনে সকালের সেশনে ৪৪ রান তুলতেই বাকি ৬ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট শান মাসুদের দল। এতে জয়ের জন্য মাত্র ৬৮ রানের লক্ষ্য দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার। এই লক্ষ্য তারা করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করাম ৪২ ও রায়ান রিকেলটন ২৫ রানে অপরাজিত থাকেন

আরও পড়ুনঃ   জুলাই বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

তৃতীয় দিনে ৩৫ ওভার ব্যাট করেছে পাকিস্তান। বাবর আজম ৪৯ ও মোহাম্মদ রিজওয়ান ১৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন তারা। চতুর্থ দিনের প্রথম সেশনে মাত্র ১৪.৩ ওভার টিকেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। দিনের প্রথম ওভারেই ফিফটি তুলে নেন বাবর। তবে এরপর আর সুবিধা করতে পারেননি তিনি। ৫০ রান করেই স্পিনার সাইমন হারমারের শিকার হন বাবর।

এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। বাবর আউট হওয়ার তিন ওভার পর হারমারের শিকার হন ১৮ রান করা রিজওয়ান। নবম উইকেটে সালমান আগা ও সাজিদ খানের ৩৪ বলে ২৪ রানের জুটিতে কিছুটা এগিয়েছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ২৮ রান করেন সালমান ও ১৩ রান করেন সাজিদ।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের পক্ষে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সেতুমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন অফ স্পিনার সাইমন হারমার। ৫০ রানে ৬ উইকেট নেন তিনি। এতে টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন হারমার। সেইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে পূর্ণ করেন ১০০০ উইকেট। তবে ম্যাচসেরা নির্বাচিত হন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ, যিনি পুরো ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

টেস্ট শেষ এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে এই দুই দল। ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। ১ ও ৪ নভেম্বর যথাক্রমে অনুষ্ঠিত হবে বাকী দুই ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST