১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় তিন দফা দাবিতে শিক্ষক- কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টর: চাকরি জাতীয়করণ,২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা এর দাবি ও আন্দোলনরত শিক্ষকদের ওপর ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীর বাঘায় কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর-২৫) সকাল সাড়ে ১০ বাঘা উপজেলা সদরে শিক্ষক পরিষদ বাঘা উপজেলা এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ এতে অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন, উপজেলার বাউসা ভোকেশনাল ইন্সষ্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনন্ডেট রেজাউল করিম ও সঞ্চালনা করেন, দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক।

আরও পড়ুনঃ   নিরাপদে পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে সিটি পশুর হাট পরিদর্শন করেন আরএমপি কমিশনার

অনুষ্ঠিত মানবনন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুপার জহুরুল ইসলাম ,প্রভাষক আকবর আলী, ইদ্রিস আলী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, আহসান হাবীব রোকনুজ্জামান পরিমল কুমার প্রমুখ।

বাংলাদেশ শিক্ষক সমিতি পবা শাখার সচিব মহররম আলী খান বলেন, “সরকার শিক্ষা খাতে বাজেট বাড়ালেও শিক্ষকদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ সীমিত। ন্যায্য দাবি না মানলে শিক্ষক সমাজে হতাশা বাড়বে।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ   নিকার ১২২ তম সভায় সাতটি প্রস্তাব অনুমোদন

বক্তারা আরও বলেন, গত ১২ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাঘায় এ কর্মসূচি পালিত হয়।

শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই বর্বর হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতা আনার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন উপজেলা চত্বরে এসে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST