১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

২০ অক্টোবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ অক্টোবর (সোমবার) সশস্ত্র বাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি নিশ্চিত করেন, আগামী ২০ অক্টোবর সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে। নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   আমার কোনো অনুশোচনা নেই : সাকিব

তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কেনাকাটা প্রায় শেষ হয়েছে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এছাড়া বর্তমানে ১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে। আরও ৮টি দেশে এই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সচিব বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে এই বিষয়ে সমাধান করা সম্ভব হবে এবং গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী ইসি কাজ করবে। এছাড়া স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধনের বিষয়ে আরও বেশি যাচাই-বাছাই করা হচ্ছে। নিবন্ধন দেওয়ার আগে স্থানীয় পর্যবেক্ষকদের সম্পর্কে আরো যাচাই-বাছাই করা হচ্ছে এবং পত্রিকার নিউজও আমলে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST